সোমবার দোয়া মাহফিল ও শুক্রবার বিক্ষোভ

0

সিটি নিউজ ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে প্রাণহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।

রবিবার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সোমবার সারাদেশে দোয়া মাহফিল ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ।

হেফাজত মহাসচিব বলেন, শুক্রবারের মধ্যে দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে সোমবারের ডাকা হরতালের কর্মসূচী গুজব বলে দাবি করেন তারা।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.