সিটিনিউজবিডি : চট্রগ্রাম নগরীর দক্ষিণ পতেঙ্গা থেকে ৬৫০ বোতল বিদেশি মদসহ দু’টি সিএনজি ও একজনকে আটক করেছে র্যাব। রোববার (১৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এ অভিযান চালায়।
অভিযানের সময় মদ বহনকারী দু’টি সিএনজি অটোরিক্সাও আটক করা হয়েছে। র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি আমিরউল্লাহ বিষয়টি জানিয়েছেন।
