৫ ভ্যানে ৩০টি নিত্য প্রয়োজনীয় পণ্যভর্তি

চট্টগ্রামে তপুর ‘ফ্রি মুদি বাজার’ চালু

0

সিটি নিউজ, নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে লকডাউনে কর্মহীন, দিনমজুর ও নিম্মবিত্তদের জন্য ‘ফ্রি মুদি বাজার’ চালু হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে ৩০টি নিত্য প্রয়োজণীয় পণ্যভর্তি ভ্যানে এসব সামগ্রী দিনমজুরদের মাঝে তুলে দেয়া হচ্ছে।

অদ্য ১৫ এপ্রিল বৃহস্পতিবার মহানগরীর শুলবহরের বিভিন্ন সড়কে নিত্যা প্রয়োজনী পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দূর্বার প্রজন্ম ক্লাবের ব্যভস্থাপনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নির্দেশনায় সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নুর চৌধুরী তপুর উদ্যোগে গত ১৪ এপ্রিল থেকে পণ্যভর্তি ভ্যানে প্রতিদিন ৪টা পর্যন্ত পণ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

আগামী ২১ এপ্রিল পর্যন্ত ‘ফ্রি মুদি বাজার’ থেকে যে কেউ চাইলে বিনামূল্যে পাঁচ কেজি পণ্য নিয়ে যেতে পারবে। ৫টি ভ্যানে সাজানো হয়েছে চাল (তিন ধরণের), ডাল, আলু, পেয়াজ, আঠা, ময়দা, সুজি, চিনি নুডলস, সেমাই, কয়েল, সরিষা তেল, চা পাতা, কনডেন্স মিল্ক, সাবান, ছোলা, চিড়া, লবণ, আদা, রসুন, মশলা, হলুদসহ মোট ৩০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য।

পণ্য বিতরণকালে ফ্রি মুদি বাজারের উদ্যোক্তা সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নুর চৌধুরী তপু বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় এই বাজার চালু করা হয়েছে। কর্মহীন দিনমজুর, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ লাইন ধরে নিজের পছন্দ মত পণ্য ব্যাগে করে ঘরে নিয়ে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.