সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড মডেল থানা পুলিশের অভিযানে নয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফারুক (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে এসআই ইলিয়াছ মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভাস্থ উত্তর বাইপাস সংলগ্ন শেখ পাড়ার সামনে অভিযান চালিয়ে ৯০০ শত পিস ইয়াবাসহ তাকে আটক করে।
ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত ছিদ্দিক আহমদের পুত্র।
মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, আটক ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) মূলে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিটি নিউজ/এসআরএস
