সীতাকুণ্ড প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার গরীব, অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে বার আউলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গণে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার এসআই আবুল হাসনাত, সার্জেন্ট শাহ আলম, এএসআই ইব্রাহিম, এটিএসআই আলমগীর সরকার, কনস্টেবল লোকমান হোসেনসহ বিভিন্ন ব্যক্তিরা।
সিটি নিউজ/এসআরএস
