দেশে ফ্রি ফায়ার-পাবজি গেম বন্ধ হচ্ছে

0

সিটি নিউজ ডেস্ক: আসক্তিতে ডুবে থাকা তরুণ সমাজকে বাঁচাতে দেশে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ হচ্ছে। শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গেইম দুটি বন্ধে উদ্যোগ নিচ্ছে।

শনিবার (২৯ মে) দুপুরে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি বন্ধে শিক্ষা ও স্বরাষ্ট্র দুই মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে। ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। কিন্তু হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তাই ধীরে সুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেওয়া হবে। ভিপিএন ব্যবহার করে গেম দুটি যাতে খেলা না যায় সেই উদ্যোগও নেওয়া হবে।

জানতে চাইলে বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। আশা করি দ্রুতই দেশে গেইম দুটি বন্ধ হবে।

এ বিষয়ে সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘গেইম দুটি বন্ধে আমরা উদ্যোগ নিচ্ছি।  গেইম দুটি বন্ধে কাজ চলছে।  এ বিষয়ে আমরা কাজ করছি।’

সিটি নিউজ /এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.