বায়ান্নটিভির উদ্যোগে আরটিভির জন্মদিন পালিত

0

ও,এইচ মানিক আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে ৫২ টিভি দর্শক ফোরামের উদ্যোগে আর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দুবাইয়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নিউজ এশিয়ার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।

৫২ টিভির প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিকের সভাপতিত্বে ও শামসুর রহমান সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শিবলী আল সাদিক, ডিবিসি নিউজের প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, এখন টিভির প্রতিনিধি কামরুল হাসান জনি, পূর্বকোন প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, নাগরিক টিভি প্রতিনিধি জাশেদুল ইসলাম, সিটি নিউজ সম্পাদক গোলাম সারোয়ার, কিউ টিভি প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, মোঃ আবুল মনসুর, ব্যবসায়ী মোঃ জাফর প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ইয়াকুব সুনিক বলেন, দেশের ক্রান্তিকালে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। আমিরাতের আইন কানুন সবাইকে মেনে চলতে হবে। প্রবাসীরা বৈধ পথে টাকা রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.