বাংলাদেশী প্রবাসীদের জন্য নতুন সম্ভাবনা

0

সৌদি আরবে প্রবাসীদের ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে আইনগত বাধা ছিল, তা দূর করতে উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। ‘ভিশন ২০৩০’-এর আওতায় প্রবাসীদের আইনি সুবিধা নিশ্চিত করার মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এখন থেকে প্রবাসীরা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন, যা তাদের সম্পদ রক্ষার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করবে।

সৌদি সরকারের এই উদ্যোগ বাংলাদেশী প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বে অসাধু সৌদি নাগরিকদের কারণে অনেক বাংলাদেশী ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হতেন। নতুন আইন তাদের ব্যবসা সুরক্ষার সুযোগ করে দেবে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ‘ভিশন ২০৩০’-এর অধীনে অর্থনৈতিক ও সামাজিক নানা সংস্কার কার্যক্রম চালু হয়েছে। মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’ এবং ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’-এর আয়োজন।

সৌদি আরবের এই উদ্যোগ শুধুমাত্র অর্থনীতিকেই নয়, প্রবাসীদের কর্মক্ষেত্রেও বিশাল পরিবর্তন আনবে। বাংলাদেশী শ্রমিক ও উদ্যোক্তাদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.