দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ১৭৯ জন

0

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় আসার সময় রানওয়েতে ছিটকে পড়ে। এতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা গেছে, একজন যাত্রী এবং একজন ক্রু সদস্য।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানায়, ধারণা করা হচ্ছে, অবতরণের সময় পাখির সাথে সংঘর্ষের কারণে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনাস্থলে আগুন নেভানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, বিমানটির পেছনের অংশে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। উদ্ধারকাজ পরিচালনা করছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.