জুয়েল,সিটিনিউজবিডি : শীত মাত্র শুরু হতে যাচ্ছে। জমতে আরো কিছু দিন বাকি। তাই বাজারে ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম, টমেটোসহ দেখা মিলছে মজাদার সব শাকসবজির। এদিকে শীতকালীন এসব সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে সব রকমের শাকসবজির। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে প্রতিটি সবজির। ক্রেতারাও খুশি।
চট্রগ্রাম নগরীর বড় বড় কাঁচা বাজারগুলো ঘুরে দেখা গেছে, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায় , টমেটো বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়, পটল কেজি ৩০-৪০ টাকা , ঝিঙ্গা ৪৫-৫০ টাকা , বরবটি কেজি ৫০ টাকা যা গত সপ্তাহে ৭০-৮০ টাকা, বাঁধাকপি ৩৫-৪০ টাকা যা গত সপ্তাহে ৫০-৬০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা যা ত সপ্তাহে ছিল ৯০-১০০ টাকা, শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায় , কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকায়, আলু বিক্রি হচ্ছে কেজি ২৫-২৮ টাকা, ঢেড়স কেজি ৫০-৬০ টাকা, গাজর ৭০-৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, ধনেপাতা ১৫০-১৬০, ও লাউ বিক্রি হচ্ছে কেজি ৩৫ টাকায়।
এক সবজি বিক্রেতা বলেন, বাজারে শীতের সবজি আসতে শুরু করায় শাকসবজির দাম কমেছে। টাটকা সবজিও মিলছে ভাল। শীতের সবজি পুরোপুরিভাবে বাজারে আসলে দাম আরও কমে যাবে। আরো অনেক সস্তা হবে।
মাছের বাজারে দেখা গেছে, লইট্টা মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায়, রূপচাঁদা প্রতি কেজি ৫৫০-৬০০ টাকা, ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০০-১১০০ টাকায়। মাংসের বাজারে দেশি মুরগির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২০-৩৪০ টাকা এবং বয়লার মুরগির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা দামে।
