বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ছয় কর্মীসহ আটক ৬৮

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় জামায়াত শিবির কর্মী সহ আটক করা হয়েছে ৬৮ জনকে। বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার (বিশেষ শাখা ) নাঈমুল হাসান বলেন, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকা থেকে ছয় জামায়াত শিবির কর্মীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫০ জন এবং নিয়মিত মামলার ১৮ জনকে আটক করা হয়েছে।

মিরসরাই থানা সূত্রে জানা যায় মোঃ জামসেদ (২৫) নামে এক শিবির কর্মী ও মোঃ জাহেদ (৩০) নামে এক জামায়াত কর্মীকে আটক করা হয়। তারা উভয়ে মিরসরাই থানার সারেং পাড়া এলাকার মোঃ জাকের এ পুত্র বলে জানা গেছে।

জোরারগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক হুমাইয়ুন কবির জানান, আরিফুল্লাহ (২৭) নামে এক শিবির কর্মী ও সোহেল (৩০) নামে এক জামায়াত সমর্থক কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক সুজয় কুমার বলেন, “মঙ্গলবার রাতে নবিউল হক (৪৮) নামে এক জামায়াত কর্মীকে। আটক নবিউল সীতাকুন্ড থানার গুলিয়া খালি এলাকার নুরুজ্জামানের পুত্র। এই থানা এলাকায় আরো এক শিবির কর্মীকে আটক করা হয়েছে, তার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.