‘অসাম্প্রদায়িকতাকে বিশ্বাস না করায় সরকারের অর্জন বিলীন হয়ে যাচ্ছে’

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামে শত কোটি টাকা ব্যয়ে সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরীর প্রকল্প হাতে নিয়েছে সরকার। বর্তমানে প্রকল্পটি একনেকে অনুমোদনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।

রবিবার চট্টগ্রামে গ্রন্থবিপণী কেন্দ্র বাতিঘরের দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সংস্কৃতি মন্ত্রী ও বিশিস্ট নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জান নূর।

এসময় তিনি আরো বলেন, জামায়াতকে নিষিদ্ধ করলে দেশে সন্ত্রাস বাড়বে না। কেননা সাধারন মানুষ তাদের পক্ষে নেই, সবাই তাদের প্রত্যাখ্যান করেছে।‘আসাদুজ্জামান নূর:অভিনয় ও অন্যান্য’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী পাঠকের সামনে তার জীবনে মঞ্চ নাটক থেকে শুরু করে দীর্ঘ অভিনয় জীবন ও রাজনৈতিক জীবনের বর্ণিল অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক আবুল মোমেন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সংস্কৃতি কর্মী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার গণতন্ত্রের বিকাশে কাজ করছে উল্লেখ করে সংস্কৃতি মন্ত্রী বলেন, সরকার দেশে গণতন্ত্রের বিকাশে চেষ্টা চালিয়ে গেলেও গণতন্ত্র পুরোপুরি বিকশিত হচ্ছে না। কারণ দেশে কিছু সাম্প্রদায়িক শক্তি সক্রিয় রয়েছে। যারা দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে বিশ্বাস করতে চায় না।

বাতিঘরে আসাদুজ্জামান নূর। ছবি-মোহাম্মদ হানিফ
বাতিঘরে আসাদুজ্জামান নূর। ছবি-মোহাম্মদ হানিফ

সরকারের মধ্যে যেসকল নেতাকর্মীরা অসাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে না তাদের কারণে সরকারের অর্জন বিলীন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি চর্চার বিকেন্দ্রীকরণের চেষ্টা হচ্ছে জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, চট্টগ্রাম অঞ্চলের শিল্প সাহিত্যকে তুলে ধরতে চট্টগ্রামে একটি সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরীর প্রকল্প সরকার হাতে নিয়েছে ।

একনেকের এ ১০০ কোটি টাকার প্রকল্পটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আছে বলে জানান তিনি। প্রকল্পটি চট্টগ্রামের মুসলিম হল ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হবে। এতে দুটি অডিটরিয়াম, রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটি রাস্তা ও সংস্কৃতি চর্চার অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে।

এছাড়াও চট্টগ্রামে একটি স্বয়ংসম্পূর্ণ টেলিভিশন কেন্দ্র হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শেষে আসাদুজ্জামান নূর তার অভিনীত ‘নুরুলদীনের সারা জীবন’ নাটকের ভুমিকা পাঠ করে শুনান। শুধু তাই নয় এসময় মন্ত্রীর বর্ণিল জীবনের বেড়ে উঠার সংগ্রাম ও কাজ সম্পর্কে জানতে পেরে পাঠকরা মুগ্ধ হন। এসময় উপস্থিত পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.