চট্রগ্রাম অফিস :: বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও বীর মুক্তিযোদ্ধা মামুনুর রশীদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সাংস্কৃতিক চেতনা ও বোধকে পর্যায়ক্রমে আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির আদর্শিক স্তম্ব নির্মাণ করেন। তারই ফসল আজকের স্বাধীন বাংলাদেশ।
গতকাল নগরীর থিয়েটার ইনষ্টিটিউট লেকচারার হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একটি জাতির মুক্তিযুদ্ধে সাধারণ নিরীহ মানুষের অনেক অশ্রুসিক্ত ঘটনা থাকে। এরা রাজনীতি বোঝেনা, তবে বুঝতো কালো রাত্রি নেমে এসেছে। হায়েনারা হামলে পড়েছে। তাই নিরীহ মানুষগুলো মুক্তিযুদ্ধের রক্ত নদীতে ঝাপ না দিয়ে পারেননি। আমাদের মুক্তিযুদ্ধে এই মানুষগুলোর খন্ড খন্ড হাজারো বীরত্ব গাঁথা রয়েছে। এগুলোকে খুঁজতে হবে, এগুলই আমাদের সাহিত্য, নাটক ও কবিতা নির্মাণের করুণ স্পর্শী উপকরণ।
তিনি ৭৫এর আগস্টে বঙ্গবন্ধু হত্যার নির্মম ট্রাজেডির কথা তুলে ধরে বলেন এ ঘটনার মধ্যদিয়ে আমরা মিনি পাকিস্তানে বসবাস করতে বাধ্য হই। জয় বাংলার পরিবর্তে জিন্দাবাদ, বাংলাদেশ বেতারের পরিবর্তে রেডিও বাংলাদেশ ফিরে আসে। বাঙালি জাতীয়তাবাদকে নির্বাসন দিয়ে তৈরি হয় উদ্ভট বাংলাদেশি জাতীয়তাবাদ। ধর্মের নামে অসম্প্রদায়িতকার কবর রচিত হয়। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, নানান লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে আমরা ঐ বয়াবহ পরিস্থিতি পার করে আলোর পথের যাত্রী হয়েছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদেরকে আরো দূর পথ অতিক্রম করতে হবে। এ যাত্রাপথে সংস্কৃতিকর্মীদের সারথীর ভূমিকা পালন করতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, সংস্কৃতিকর্মী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, চট্টগ্রামের সদস্য সচিব নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, সাংবাদিক প্রদীপ খাস্তগীর, আবৃত্তি সংগঠক পঞ্চানন চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ বিশ্বাস, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, লিটন রায় চৌধুরী। উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী তানভীরুল ইসলাম নাহিদ, তিলক চৌধুরী, নজরুল মোস্তাফিজ, রূপম চৌধুরী টিংকু, দিলীপ সেনগুপ্ত, রিপন বড়–য়া, তন্ময় বড়–য়া, সেতু বিশ্বাস, কৃষ্ণা দাশ, শ্রবন্তী বড়–য়া, নিশা চক্রবর্তী, শফিকুর রহমান, জীবন কৃষ্ণ দাশ, রুহুল আমিন, সুভাষ চৌধুরী, আখলিমা আক্তার, চৈতী দাশগুপ্ত, প্রিয়ন্তী চৌধুরী, স্নিগ্ধা বড়–য়া ঐশী, পাঁপড়ি ভট্টাচার্য্য, নিলয় দাশ, আবদুস সবুর রানা, মাসুদ উদ্দিন, আশু চৌধুরী, বিশ্বজিৎ পাল, রতন ঘোষ প্রমুখ।
