নিজস্ব প্রতিবেদক :: চট্রগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় আগুনে পুড়েছে দুটি বসতঘর ও তিনটি দোকান।
মঙ্গলবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।
আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে লামারবাজার ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লামারবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, চারজন মালিকের সেমিপাকা দুটি বসতঘর ও তিনটি দোকান আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
