চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম নগরীর খুলশি থানা এলাকায় একটি বহুতল ভবন থেকে পড়ে অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে খুলশি থানার আলফালাহ হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শামসুল আলম (৭০) । তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার অঞ্জুখালী এলাকার মৃত মাওলানা এলাহবাদের ছেলে। মহেশখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নিজাম উদ্দিন জানান, আলফালাহ হাউজিং সোসাইটির এস এ টাওয়ারের ছয়তলা থেকে শামসুল আলম নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন দাবি করেছেন।
তিনি কিভাবে পড়লেন এবং আসলেই মানসিক ভারসাম্যহীন ছিলেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি নিজাম ।
