চট্রগ্রামে দুই ধর্ষকের দুইবার যাবজ্জীবন

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় এক তরুণীকে অপহরণের পর ধর্ষনের মামলায় দুই আসামীকে দুইবার করে যাবজ্জীবন কারাদন্ড ও দেড় লাখ টাকা করে অর্থ দন্ড দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ ।

মঙ্গলবার দুপুরে এই আদালতের বিচরক মো. রেজাউল করিম এ রায় দেন।

মামলার পৃথক দু’টি ধারায় অপহরণের জন্য একবার ও ধর্ষণের জন্য আরো একবার করে দুইবার যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে প্রত্যেককে।
দন্ডপ্রাপ্ত দুই আসামি হলো – মামুনুর রশীদ (২১) ও দেলোয়ার হোসেন (২২)।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ সেপ্টেম্বর বাঁশখালীর বৈলগাঁও এলাকার এক তরুনীকে অপহরণ করে চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে এনে ধর্ষণ করে দুই বন্ধু মামুনুর রশীদ ও দেলোয়ার হোসেন।

এ ঘটনায় ধর্ষিতার ভাই মো. ফারুক আহমেদ বাদি হয়ে বাঁশখালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর জেসমিনা আক্তার বলেন, ২০১০ সালে দায়ের করা মামলাটির আসামি মামুনুর রশীদ ও দেলোয়ার হোসেনকে মামলার দুইটি ধারায় দুইবার করে যাবজ্জীবন ও প্রত্যেককে দেড় লাখ টাকা করে আর্থিক দন্ড দেয়া হয়েছে। দু’জনই পলাতক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.