নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানা এলাকায় এক শিশুকে ধর্ষনের দায়ে দায়ের করা মামলায় মো. নুরুল আলম (২১) নামক এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। কারাদন্ড ছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউশন জেসমিনা আক্তার জানান, ২০১৩ সালের ২৭ আগস্ট দুপুর আড়াইটার দিকে মোবাইল ফোনে গেইম খেলতে দেয়ার কথা বলে প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে নিজের রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি নুরুল আলম। পরে শিশুটির মা বাদি হয়ে ওই দিনই চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। আসামী নুরুল আলম বর্তমানে কারাগারে রয়েছে।
বহাদ্দারহাট বড়াই পাড়া এলাকার আজমের বাড়িতে আসামি নুরুল আলম ও ধর্ষিতার পরিবার পাশাপাশি বাসায় ভাড়া থাকতো বলে জানান পাবলিক প্রসিকিউটর ।
