নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার ৭০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন থানা এলাকা থেকে ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে ।
বৃহস্পতিবার (৭জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ ।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এলাকায় রাতভর অভিযান চালিয়ে নিয়মিত মামলা ১১ এবং পরোয়ানাভুক্ত মামলার ৫৯ জনকে আটক করে পুলিশের বিশেষ টিম ।
এছাড়াও পটিয়া থানা এলাকা থেকে ১ হাজার, জোরারগঞ্জ এলাকা থেকে ৫০০ এবং লোহাগাড়া থানা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে ।
