চট্রগ্রামে সপ্তাহব্যাপী বইমেলা শুরু

0

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে বর্ণাঢ্যভাবে উদ্বোধন হলো ‘চট্টগ্রাম বইমেলা ২০১৬’। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, জ্ঞান আয়ত্ব করতে হয়, অর্জন করতে হয়। ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে শুধু ভাষণে সীমাবদ্ধ থাকলে হবে না। সন্তানদের হাতে বই তুলে দিতে হবে। বই-ই বড় সমাধান, সহজ সমাধান।

গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে জিমনেসিয়াম হলে উপসি’ত কয়েক শতাধিক শিশু-কিশোর, ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি মন্ত্রী এ আহবান জানান।জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে আট দিনব্যাপী ‘চট্টগ্রাম বইমেলা ২০১৬’ উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনজুরুর রহমান এবং বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন

ছবি- মোহাম্মদ হানিফ/সিটিনিউজবিডি
ছবি- মোহাম্মদ হানিফ/সিটিনিউজবিডি

আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলার সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক পরিষদের নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক। স্বাগত বক্তব্য দেন মেলার আয়োজক প্রতিষ্ঠান জাতীয় গ্রন’কেন্দ্রের পরিচালক আখতারুজ্জামান।

আসাদুজ্জামান নূর অভিভাবকদের উদ্দেশ করে বলেন, ‘ইন্টারনেট থেকে তথ্য ডাউনলোড করা যায়, জ্ঞান ডাউনলোড করা যায় না। তাদের বই পড়ে শোনাতে হবে। পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। তাদের বই পড়াবো, পড়ার সুযোগ করে দেবো, নিজেদের মধ্যে এমন মানসিকতা গড়ে তুলতে হবে।’

এর আগে নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিমনেসিয়াম হলের মেলাপ্রাঙ্গণে প্রবেশ করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করেছে বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, নজরুল ইনস্টিটিউট, ইসলামিক ফাউন্ডেশন, আগামী প্রকাশন, সময় প্রকাশন, জাতীয় গ্রন’কেন্দ্র, ঐতিহ্য, অনন্যা, রোদেলা প্রকাশনীসহ ৪১টি প্রতিষ্ঠান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.