মহানগর কৃষকলীগকে সংগঠিত করার প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে

0

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম মহানগরের সাথে কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল ২৪ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে কৃষকলীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে এবং কৃষকলীগ চট্টগ্রাম মহানগর সদস্যসচিব আমিনুল হক বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার সামশুল হক রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এম.পি, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন সুইট, মোঃ আতিকুল হক আতিক, এডভোকেট গাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য শোয়াইব আল সালেহীন, জাকির হোসেন চৌধুরী বাচ্চু। অতিরিক্ত পিপি এডভোকেট আবু আনিস খান এর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক কাজী আনোয়ার হাফিজ, এম.এ মারুফ, মোস্তফা আনোয়ারুল ইসলাম, ফাতেমা আক্তার, মহসিন চৌধুরী, কাজী সুজাউদ্দিন বাবু, মহানগর সদস্য আসাদুজ্জামান খাঁন, আ.ম. মীর জাহান চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী, এ.কে. জাহেদ চৌধুরী, মাসুদুর রহমান মাসুদ, মোসলেহ উদ্দিন ভূঁইয়া মহসিন, নওশাদ চৌধুরী মিঠু, মোঃ আলী তালুকদার, আবু ছিদ্দিক, মাসুদ পারভেজ, মোঃ কুতুব উদ্দিন, গোলাম কবির ফরিদউদ্দিন শাহীন, ডা: আর.কে রুবেল, সেলিম হোসেন চৌধুরী, মোঃ নুরুদ্দিন, এস.এম. নাসির উদ্দিন, এম.এ হান্নান, মোঃ গুলজার হোসেন, রঞ্জন সাহা, মাওলানা মোঃ ইউছুফ, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান, এডভোকেট রিগ্যান আচার্য্য, আবছার উদ্দিন অলি, আবু নাসের, ফরহাদ মনসুর চৌধুরী, জামশেদ রাসেল সহ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। কৃষিক্ষেত্রে এ যুগান্তকারী বিপ্লব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার অবদান। সংগঠনকে জোরদার ও গতিশীল করতে চট্টগ্রাম মহানগর কৃষকলীগকে সংগঠিত করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। তাই অতিশীঘ্রই ওয়ার্ড ও থানা পর্যায়ে কমিটি গঠন করে সংগঠনকে গতিশীল করতে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.