নিজস্ব প্রতিবেদক : চন্দনপুরা দোকান মালিক সমিতি’র মতবিনিময় সভা ২৪ জানুয়াারী ২০১৬ খ্রি. গত রোববার রাতে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ।
এতে বক্তব্য রাখেন, আবদুল খালেক আজাদ, জাহেদুল ওমর সাত্তার, জিয়াউল হক জিয়া, মিজানুর রহমান, ইঞ্জি.মো. ওসমান গণি, সফিকুল ইসলাম সরকার, মো. সেকান্দার, মো. ওসমান গণি, ফারুক আসমত,নুরুল কবির বাপ্পী, মিন্টু, জহির আহমদ, মো. হারুনুর রশিদ, মো. সফিক, টিপু বড়–য়া, মো.শাহজাহান বাবুল, ইরফাত আলী, দিদারুল আলম রনি, মো. জোবায়ের, জিয়াউদ্দীন প্রমূখ।
বক্তারা এলাকার সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
……জেএম
