‘ওর্য়াল্ড ট্রেড সেন্টার বাংলাদেশকে একধাপ এগিয়ে নিয়ে যাবে’

0

চট্রগ্রাম : দেশে উৎপাদিত রপ্তানিযোগ্য পন্যগুলোকে একই ছাদের নিচে প্রর্দশনীর মাধ্যমে বিশ্বে কাছে তুলে ধরার উদ্দেশ্যে আগামী ৩০ জানুয়ারী চালু হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডাব্লিউটিসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করবেন।

বুধবার ওয়াল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার দি চিটাগাং চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সিসিসিআই শত বর্ষ উদযাপন এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাব্লিউটিসি’র বিস্তারিত তুলে ধরেন সিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম।
সংবাদ সম্মেলনে চট্ট‍গ্রাম চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম বলেন, ওর্য়াল্ড ট্রেড সেন্টার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি
ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি

তিনি বলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পঞ্চম তলায় দেশে উৎপাদিত পণ্যেগুলো প্রদর্শনীর জন্য ১৩২ টি শোকেজ রাখা হয়েছে, যেখান থেকে সরাসরি এবং অনলাইনের মাধ্যমে দেশি বিদেশি ক্রেতারা এসব পণ্যের অর্ডার করতে পারবে “

আন্তর্জাতিক মানের এই ধরনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটি দেশের গর্বের প্রতীক, চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আন্তর্জাতিক ওর্য়াল্ড ট্রেড সেন্টার এসোসিয়েশনের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয়েছে, উল্লেখ করেন তিনি।সংবাদ সম্মেলনে চেম্বারের পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান সংসদ সদস্য ও সাবেক চেম্বার সভাপতি এম এ লতিফ বলেন, পৃথিবীর প্রতিটি দেশেই ওর্য়াল্ড ট্রেড সেন্টার দাড়িয়ে আছে, যেটা বিজসনস হাব হিসেবে পরিচিত হয়ে থাকে। আমাদের দেশে ব্যবসা-বানিজ্য পরিচালনা সংক্রান্ত যাবতীয় কর্মমান্ড আন্তর্জাতিক মান সম্পন্নভাবে করার জন্য এই সেন্টার নির্মাণ করা হয়েছে।

স্বপ্নের এই বানিজ্য কেন্দ্র উদ্বোধন উপলক্ষে ৫ দিন ব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার। এর মধ্যে ২৮ জানুয়ারি পোর্ট স্টেডিয়াম থেকে আগ্রাবাদ পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড শো হবে। ৩০ জানুয়ারি বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.