চট্রগ্রাম : ভায়োলিনিস্ট চট্টগ্রাম চট্টগ্রামের প্রথম ও একমাত্র ভায়োলিনিস্ট গ্রুপ। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ভায়োলিনিস্ট চট্টগ্রাম’র ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান।
বেহালা ও সঙ্গীতের এই আসরে টিআইসির মূল মিলনায়তনে ছিল সঙ্গীত প্রেমীদের ঢল। সন্ধ্যায় আড়ানা ও দূর্গা খাম্বাজের বৃন্দ বাদন দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।
দ্বিতীয় পর্বে সমর কান্তি বড়-য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লেখিকা ফেরদৌস আরা আলীম। এতে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন সদারঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীত পরিষদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ভায়োলিনিস্ট চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক প্রিয়তোষ বড়ুয়া।
আলোচনার সভার পর গিটার শিল্পী বাবুল কান্তি দেকে ভায়োলিনিস্ট চট্টগ্রামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এরপর তৃতীয় পর্বের অনুষ্ঠানে একক রাগ পরিবেশন করেন প্রকৌশলী শয়ন চন্দ্র দাস (রাগ শিবরঞ্জনী), হোময়রা আফরাঈম (রাগ মালকোষ) ও ডা. সন্দীপন দাস (রাগ পাহাড়ী)। এরপর আবারও বৃন্দ বাদন ‘আকাশ ভরা সূর্য তারা’ পরিবেশন করে ভায়োলিনিস্ট চট্টগ্রামের শিল্পীরা। অনুষ্ঠানের এ পর্যায়ে একক রবীন্দ্র সঙ্গীত ‘জাগরণে যায় বিভাবরী’ পরিবেশন করে নাবিলা নুসরাত, ‘আমার প্রাণের মানুষ’ পরিবেশন করে পর্ণা বড়-য়া, ‘এই করেছ ভাল নিঠুর হে’ পরিবেশন করেন ডা. তন্ময় সরকার, ‘কতবার ভেবেছিনু’ পরিবেশন করে ডা. স্বরবীথি বড়ুয়া, দাঁড়িয়ে আছ তুমি আমার’ গান পরিবেশন করেন শুভ্রা বর্মন এবং ‘বিরহ মধুর হলো আজি’ পরিবেশন করেন পরাগ মুৎসদ্দী।
এরপর লোক সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করেন ফাল্গুনী বর্মন। আবারও একক গানের পালা। এবার একক আধুনিক গান ‘ওরে নীল দরিয়া’ পরিবেশন করেন রওনাক ইবতিসামা চৌধুরী, ‘নিশি রাত বাঁকা চাঁদ’ পরিবেশন করেন আনিলা নওশীন মাহিতা, ‘আমি রজনীগন্ধা ফুলের মত’ পরিবেশন করেন শাকিলা পারভীন এবং ‘আকাশ এত মেঘলা’ গান পরিবেশন করেন রাহেলা রিজওয়ানা চৌধুরী ঊর্মি। বৃন্দ বাদন রাগ হাম্বির দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। মনোমুকর এ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রবীর পাল ও সঞ্চিতা বড়ুয়া।
