‘চট্টগ্রামে উন্নয়নের মহোৎসব চলছে’

0

চট্রগ্রাম : উন্নয়নের কান্ডারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চট্টগ্রামে আগমনকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

২৯ জানুয়ারি সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানদের এক জরুরি বৈঠকে তিনি এ অভিনন্দন জানান। বৈঠকে সিটি মেয়র বলেন, চট্টগ্রামের চিত্র পরিবর্তন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে চট্টগ্রামসহ সারাদেশে উন্নয়নের মহোৎসব চলছে।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব গ্রহণের পর হতে ২০১৫-২০১৬ অর্থ বছরের মধ্যে বারইপাড়া থেকে চাক্তাই পর্যন্ত নতুন খাল খনন প্রকল্প, ৪১ টি ওয়ার্ডে ৭০৩ টি প্রকল্প, জাপানের জাইকা’র মাধ্যমে ১৩টি প্রকল্পসহ প্রায় ৫ শত কোটি টাকার নানামুখী উন্নয়নের কাজ চলমান আছে।

মেয়র বলেন, বিগত বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাইলেইন সমূহ মেরামত করা হয়েছে। অবৈধ বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। ক্লিন ও গ্রিন সিটির ভিশনের আওতায় রাতে আবর্জনা অপসারণ করা হচ্ছে। নান্দনিক সৌন্দর্যের চট্টগ্রামকে অপরূপ সাজে সাজিয়ে দৃষ্টিনন্দন করার কার্যক্রম চলছে।

আগামী ১ বছরের মধ্যে চট্টগ্রামকে বিউটিফিকেশনের আওতায় গ্রিন করা হবে। ইতোমধ্যে ক্লিন সিটির আংশিক বাস্তবায়ন করা হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক স্বার্থে চট্টগ্রামকে নিরাপদ, নান্দনিক, যানজট ও জলাবদ্ধতামুক্ত ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করা হবে। তিনি বলেন, ড্রেনেজ ও সোয়ারেজ মাস্টার প্ল্যানসহ নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা একে একে বাস্তবায়ন করে বন্দর নগরী চট্টগ্রামকে বিশ্বে একটি মডেল মেগাসিটি হিসেবে উপস’াপন করা হবে।

আ জ ম নাছির উদ্দীন বলেন, টানেল নির্মাণ শেষ হলেই চট্টগ্রামের জনসংখ্যা ডাবল হয়ে যাবে এবং কসমোপলিটন চট্টগ্রাম পর্যটন ও শিল্প নগরীতে পরিণত হবে।

বৈঠকে তিনি তাঁর স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন, তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, আনোয়ার হোছাইন, মো. মাহফুজুল হক, প্রধান স্বাস’্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান ছিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম, সামসুল হুদা ছিদ্দিকী, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিমসহ সংশ্লিষ্টরা উপসি’ত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.