সমাবর্তনে যোগ দিতে চট্টগ্রাম পৌঁছেছেন রাষ্ট্রপতি

0

চট্রগ্রাম : চতুর্থ সমাবর্তনে যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ। রোববার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ২৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম পাশে তৈরি করা হেলিপ্যাডে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টা ২৮ মিনিটে হেলিকপ্টারযোগে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র ‍জানায়, দীর্ঘ ৮বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে রোববার। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ এ সমাবর্তনে অংশ নিচ্ছেন ৭ হাজার ১৯৪ জন গ্র্যাজুয়েট। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চ্যান্সেলর পদক পাচ্ছেন নয়জন শিক্ষার্থী। এছাড়া ২৫জন পিএইচডি ও ১৩জন গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হবে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। আর সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এতে স্বাগত বক্তব্য দেবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.