নিজস্ব প্রতিবেদক : উন্নয়নের কারণে তিন বছর পর চট্টগ্রামের চেহারা বদলে যাবে, চট্টগ্রামকে চেনা যাবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।রবিবার সকালে রেডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তেব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল বলেন, “প্রায় সাত বিলিয়ন ডলার ব্যয়ে বৃহত্তর চট্টগ্রামের জেলাগুলোতে ৫৮টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এসব প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলের নতুন চেহারা ধারন করবে, মাতারবাড়ীতে এলএনজি টার্মিনাল, একাধিক বিদ্যূৎ প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নাধীন আছে।”
“ বন্দর ও আরো কয়েকটি কারনে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ৮০ শতাংশের সাথে চট্টগ্রামের সরাসরি সম্পৃক্ততা রয়েছে, চট্টগ্রামের যতটুকু নেওয়ার সামর্থ্য আছে তার পুরোটায় দেওয়ার পরিকল্পনা নিয়েছি আমরা, চট্টগ্রামকে ঘিরে দেশের অবস্থা পাল্টে দেওয়ার স্বপ্ন দেখা হচ্ছে, উল্লেখ করেন মোস্তফা কামাল।
তিনি বলেন, “বিশ্ব অর্থনীতির পালা বাদলে উন্নয়নশীল দেশগুলোর এগিয়ে যাওয়ার পালা চলছে, এখন আমাদের সময়, ২০৪০সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৩তম অর্থনৈতিক শক্তিতে পরিনত হবে বলে আর্ন্তজাতিক সংস্থাগুলোও ভবিষ্যত বানী করেছে।”
“অর্থনৈতিক উন্নয়নের সবগুলো সূচক বাংলাদেশে বিদ্যমান, আমাদের বড় সম্পদ হচ্ছে বিপুল সংখ্যক কর্মক্ষম জনশক্তি, রাজস্ব নীতিও অন্য দেশগুলোর চেয়ে আমরা উদার, এখানে বিদেশীরা এসে সরাসরি ভূমির মালিক হতে পারে যেটা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে সম্ভব নয়, উল্লেখ করেন তিনি।
এই কনফারেন্সে দি বে অব বেঙ্গল গ্রোথ টায়াঙ্গাল এন্ড দি মেরিটাইম সিল্করুট শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন একে খান এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সঞ্চালনায় এই কনফারেন্সে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ্উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
