হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

0

চট্টগ্রাম অফিস : হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মুস্তফা (৪০)।

নিহত মুস্তফা বরগুনা জেলার পাথরঘাটা থানার দোয়ানি গ্রামের বাসিন্দা বারেক কবিরের ছেলে।

হাটহাজারী থানার এসআই আনিস আল মাহমুদ জানান, কাটিরহাট বাজারে রাস্তার পাশে একটি ট্রাক পার্ক করা অবস্থায় ছিল। এসময় সড়কে চলাচলরত আরেকটি ট্রাক রাস্তার ওপর থাকা একজন মানুষকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে পার্ক করা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পথচারী মুস্তফা ঘটনাস্থলেই নিহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মুস্তফাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.