ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের রানিং টাইম কমেছে

0

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী বিরতিহীন ট্রেন সূবর্ণ এক্সপ্রেস’র রানিং টাইম(গন্তব্যে পৌঁছার সময়) কমেছে। এখন থেকে এ ট্রেনের যাত্রীরা ৩০মিনিট আগে ঢাকায় এবং ৫০মিনিট আগে চট্টগ্রাম পৌঁছবেন।

আ্গামী ২২ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করতে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে চিঠি দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ। এতে নতুন সূচি অনুযায়ী টিকেট বিক্রির ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এছাড়া স্টেশন মাস্টারদের স্থানীয়ভাবে জনগণকে নতুন সূচি সম্পর্কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী সূবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে বেলা ১২টা ৪০মিনিটে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছবে। আগে একই সময়ে ছেড়ে দুপুর ১টা ১০মিনিটে ঢাকা পৌঁছতো। একইভাবে বিকেল ৩টায় ঢাকা স্টেশন ত্যাগ করে রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে সাড়ে ৮টায় চট্টগ্রাম পৌঁছবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহাম্মদ বলেন, যাত্রীদের স্বাচ্ছন্দ ভ্রমনের কথা বিবেচনা করে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত সুবর্ণ ট্রেনের রানিং টাইম কমিয়ে নতুন সূচি প্রণয়ন করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা-চট্টগ্রাম রুটে সুবর্ণ ট্রেন ছাড়াও মহানগর প্রভাতী, মহানগর গোধূলীসহ আরো বেশ কয়েকটি ট্রেনের রানিং টাইম কমিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগির নতুন প্রকাশ করা হবে।

…………….জেএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.