নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানা এলাকার হোটেল দস্তগীরে অভিযান চালিয়ে অপরিস্কার ফ্রিজে জিনিসপত্র রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনায় নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহল আমীন ।
ম্যাজিস্ট্রেট বলেন, ‘হোটেল দস্তগীরের ফ্রিজে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মাছ, মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষন করা হচ্ছিল। এসময় এক প্রশ্নের জবাবে, তিন বছর আগে এ ফ্রিজগুলো পরিস্কার করা হয়েছে বলে হোটেল মালিক স্বীকার করেছেন। পরে ওই ফ্রিজগুলো ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে পরিস্কার করা হয়।’
এসময় হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহি ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
…………..জেএম
