চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ ক্যান্টিনে হামলার ঘটনায় ভাংচুর আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ছয়জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।আসামিরা হলেন, ইসুতযাক হোসেন মনির (২৫), বদরুল ইসলাম (৩২), গোলাম সামদানি (১৯), জাহেদুল ইসলাম (২৪) ও ড্রাইভার বিপুল।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই নুরুল ইসলাম জানান, পুলিশ ক্যান্টিনে হামলার ঘটনায় ৬ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি ভাংচুর মামলা দায়ের করা হয়েছে।এর মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ইসতিয়াক হোসেন মনির, বদরুল ইসলাম ও গোলাম সামদানি।
এর আগে, সোমবার রাতে খাবারের বিল দেয়া নিয়ে স্থানীয় একদল যুবকের সাথে কথা কাটাকাটির ঘটনায় ঘটে।এতে স্থানীয় যুবকেরা ক্যান্টিনে লাঠি সোটা নিয়ে হামলা চালালে দুই পুলিশ সদস্য আহত হয়।
