এক পসলা বৃষ্টি…

0

জুয়েল, সিটিনিউজবিডি: কিছু দিন আগে প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত, তারপরে ফাগুনের আগমন। ফাগুন যেন শুরু থেকেই তার আগুন ছড়াতে শুরু করল। তারই প্রভাবে চট্রগ্রামসহ সারাদেশে বেশকিছু দিন ধরে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে । এই গরম থেকে একটু স্বস্তি পেতে অনেক হয়তোবা সবাই এক পসলা বৃষ্টির আশা করছিল। অবশেষে প্রকৃতি সেই অপেক্ষার অবসান ঘটালো আজ বুধবার সকালে।

নিজস্ব আলোকচিত্রী-- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি
নিজস্ব আলোকচিত্রী– মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি

ভোর থেকে আকাশ ছিল মেঘলা। সকাল ৮ টার দিকে আকাশ গর্জন করে শুরু হয় বৃষ্টি। প্রায় চল্লিশ মিনিটি ধরে বিনা নোটিশে পড়া এই বৃষ্টিতে প্রকৃতি শীতল ও সবুজ হয়ে উঠে।

বৃষ্টি হলেও থেমে নেই জীবনের ব্যস্ততা। প্রত্যেকেই নিজের মতো ছুটছে গন্তব্যে। তবে বিনা নোটিশে আসা এই বৃষ্টিতে মাঝ রাস্তায় দুর্ভোগে পরতে হয় চাকরিজীবীসহ বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের। সঙ্গে ছাতা নিয়ে না আসায় ভিজে অফিস কিংবা বাসায় ফিরতে হয় অনেকের।DSC_0091

গ্রামের বাড়ি থেকে শহরে আসা সিটি কলেজের শিক্ষার্থী রোমেল জানান, বৃষ্টি হওয়াতে রাস্তায় গাড়ি মিলছে না । তবে অনেকক্ষণ পরে গাড়ি পাওয়া গেলেও অপেক্ষারত যাত্রীর ভিড়ের কারণে গাড়িতে উঠা যাচ্ছেনা। এছাড়া ছাতা নিয়ে না আসায় তাকে ভিজে শহরে ফিরতে হয়।

এদিকে হঠাৎ বৃষ্টি নগরীর অনেক স্থানে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে নগরীর কিছু এলাকায় পানি জমে জলাবদ্ধতাসহ পথচারীদের চলাচল ব্যাহত হয়েছে। এতে যানজটের সৃষ্টি হয়।

…………………..জেএম/ সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.