গোলাম সরওয়ার,চট্টগ্রাম : ২৪ তম চট্টগ্রাম আন্তর্জাতিক বানিজ্য মেলা -২০১৬ইং শুরু হবে ১১ মার্চ শুক্রবার থেকে মাসব্যাপি ।নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ সিসিসিআই আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
আজ ৯ মার্চ বুধবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরেন মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমদ ।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজ প্রেসিডেন্ট মাহবুবুল আলম তার শুভেচ্ছা বক্তব্যে জানান, মূলত: দেশি পণ্যের বাজার সম্প্রসারন এবং আন্তর্জাতিক পণ্যের সাথে ক্রেতাদের পরিচিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে, প্রতিবছরই মেলার পরিসর বাড়ছে।
সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা খোলা থাকবে, দর্শনার্থী ফি ধার্য্য করা হয়েছে ১০টাকা, পুরুষ ও মহিলাদের জন্য থাকবে আলাদা টিকেট কাউন্টার, বলেন তিনি।
বেসরকারি পর্যায়ে আয়োজিত দেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা, প্রতিবছর ১৫ থেকে ২০ লক্ষ মানুষ মেলা পরিদর্শন করে, এবারও একই রকম উপস্থিতি থাকবে বলে আশা করা যাচ্ছে, বলেন সিসিসিআই সভাপতি মাহবুব।
সংবাদ সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান সিসিসিআই সহ-সভাপতি সৈয়দ জামাল আহমদ লিখিত বক্তেব্যে বলেন, প্রায় চার লক্ষ বর্গফুটের অধিক জায়গা জুড়ে মেলার আয়োজন হচ্ছে, মোট ৪৫০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।’
প্রতিবারের ন্যায় এবারও মেলার পার্টনার কান্ট্রি হচ্ছে থাইল্যান্ড। এছাড়াও ভারত, চীন ও ইরানের পণ্য উৎপাদনকারীরা তাদের নিজস্ব পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে, উল্লেখ করেন তিনি।
জামাল আহমদ আরো বলেন, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সিসিটিভি ক্যামরা লাগানো হয়েছে, স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প যেখানে ২৪ ঘন্টায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে, এছাড়া অনান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে।
জামাল আহমদ বলেন, “বিদেশী রাস্ট্রদূত ও বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি এবং সরকারের মন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা মেলা পরিদর্শন করবেন।
সাংবাদিকদের এক প্রশ্লের জবাবে সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, “মেলায় অংশগ্রহণকারী খাদ্যের দোকানগুলোতে মূল্য তালিকা নির্ধারণ করে দেয়া হবে, বিশ্ব সাহিত্য কেন্দ্রকে বিনামূল্যে স্টল দেয়া হয়েছে, নির্ধারিত দিনগুলোতে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে মেলা পরিদর্শনের সুযোগ দেয়া হবে।

Comments are closed.