আগামী ২ জুন জাতীয় সংসদে বাজেট পেশ

অর্থ ও বাণিজ্য : ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট সংসদে আগামী ২ জুন পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে চেম্বার ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের(এমসিসিআই) উদ্যোগে এক প্রাকবাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এদিকে অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, দেশের মেগা প্রজেক্টগুলোর জন্য মেগা প্রজেক্ট বাজেট এবং ক্যাপিট্যাল বাজেট নামে দুটি আলাদা বাজেট করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সূত্র আরও জানায়, আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেট নিয়ে আলোচনা এবং ৭ জুন সংশোধিত বাজেট পাস হবে।
আগামী ২৮ জুন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বাজেটের ওপর সমাপনী ভাষণ দেবেন। আর বরাবরের মতো বাজেট পাস হওয়ার কথা রয়েছে ২৯জুন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.