সিটিনিউজবিডি : ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ কারনে ২৪ ঘণ্টা সব ধরনের কার্যক্রম শনিবার সকাল ৮টা থেকে বন্ধ থাকার পর আজ ২২ মে রোববার সকাল থেকে সচল হয়েছে চট্টগ্রাম বন্দর।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় যেসব যন্ত্র খুলে ফেলা হয়েছিল সেগুলো রোববার সকালে লাগানো হয়। জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর জন্য জেটি এখন প্রস্তুত।পণ্য খালাসের জন্য ১২টি জাহাজ জেটিতে ভিড়তে জোয়ারের অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, জাহাজগুলো জেটিতে ভিড়লেই কাজ শুরু হবে। এছাড়া রোববার রাতের জোয়ারে আরও তিনটি জাহাজ জেটিতে ভেড়ার কথা রয়েছে।

Comments are closed.