সীতাকুণ্ডে রোয়ানু‘র তান্ডবে ৭টি জাহাজ ভেসে গেল

কামরুল ইসলাম দুলু :    সীতাকুণ্ড সাগর উপকূলে অবস্থিত জাহাজ ভাঙা ইয়ার্ড মালিকরা ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানতে পারে এমন আশংকায় ইয়ার্ডে আমদানিকৃত জাহাজগুলি লোহার শক্ত শিকলে বেঁধে রাখেন নিজ নিজ ইয়ার্ডে। কিন্তু রক্ষা হয়নি। শনিবার দুপুরের দিকে ঘূর্ণিঝড় প্রবল বেগে উপকূলে আঘাত হানলে ঝড় ও জলোচ্ছ্বাসে অন্তত ৭টি জাহাজ সাগরে ভেসে যায়।

বাংলাদেশ শিপব্রেকিং এসোসিয়েশেনের সাবেক সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন বলেন , ঘূর্ণিঝড় শিপব্রেকিং ইয়ার্ডে সব এলোমেলো করে দিয়েছে। তিনি বলেন, এদিন অনেকগুলি স্ক্র্যাপ জাহাজ সাগরে ভেসে গিয়ে পরে ফিরে আসলে একের জাহাজ অন্যের ইয়ার্ডে ঢুকে গিয়ে ক্ষতি সাধন করেছে।

তিনি জানান, উপজেলার কদমরসুলে তার মালিকানাধীন আরেফিন এন্টার প্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডে এসে গেছে আহমদ মোস্তফা শিপব্রেকিং ইয়ার্ডের এমভি আতকুর রহমান নামক একটি ১০ হাজার টন ওজনের জাহাজ।

একইভাবে এজি কর্পোরেশন নামক শিপব্রেকিং ইয়ার্ডের জাহাজ গিয়ে ঢুকেছে শিল্পপতি মোঃ শওকত আলী চৌধুরীর মালিকানাধীন লালবেগ এলাকায় অবস্থিত এস.এন কর্পোরেশনে, জোড়আমতলে এস.এল ষ্টিল শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজ স্পেন এশিয়া গেছে প্রাইম ষ্টিল নামক ইয়ার্ডে, জিরি সুবেদার ষ্টিলের জাহাজ শীতলপুর ষ্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এবং সীমা ষ্টিল শিপব্রেকিং ইয়ার্ডের জাহাজ কবির ষ্টিলে গিয়ে ঢুকেছে এবং ফৌজদারহাটে কে.আর শিপব্রেকিং ইয়ার্ডের একটি জাহাজ চলে গেছে বেশ কয়েক কিলোমিটার দূরবর্তী ভাটিয়ারী এলাকায়।

প্রাইম শিপব্রেকিং ইয়ার্ডের এক পরিচালক মোঃ আলাউদ্দিন জানান, ঘূর্ণিঝড়ে এস.এল ষ্টিলের স্পেন এশিয়া নামক ৭হাজার টনের একটি জাহাজ সাগরে ভেসে গিয়ে আবার জলোচ্ছ্বাসের সময় প্রবল বেগে প্রাইম স্টিলে এসে ঢোকে। এ ব্যাপারে প্রাইম স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার মোঃ শাহজাহান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি জিডি দায়ের করেছেন। জাহাজের আঘাতে প্রাইম স্টিলের একটি উইন্স মেশিন ও স্থাপনা ভেঙে গিয়ে অন্তত ১কোটি ২০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.