মদিনা সেচ্ছাসেবক লীগের ত্রি -বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

মোরশেদ রানা : মদিনা আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  স্থানীয় একটি ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড মারকিউর কনফারেন্স রুমে গত বৃহস্পতি বার সৌদিআরব সময় রাত দশটাই অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মদিনা সেচ্ছাসেবক লীগের আহবায়ক এম. এ সেলিম।সদস্য সচিব আজগার আলীর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বংলাদেশ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রাজনীতি মানে দলাদলি ও ক্ষমতার লড়াই নয়। মানুষের কল্যাণে কাজ করা, মানব সেবাই রাজনীতি।

মোঃ আজগার আলীকে সভাপতি, জাকির হোসেন কে সাধারন সম্পাদক ও নাসিরুদ্দিন নূরীকে সাংগঠনিক সম্পাদক করে একশত এক জন বিশিষ্ট মদিনা মনোয়ারা সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ ফাইকুর জামান, কাজি আব্দুল আওয়াল, মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আমির উদ্দিন চৌধুরী, মদিনা বংগবন্ধু পরিষদের সভাপতি মূসা জলিল, সাহাবুদ্দিন আহমদ, মামুনুর রশিদ, নিয়াজ খান, রবিউল হোসেন, জাকির হোসেন, মোতালেব ফকির, হানিফ গাজী, জসিম উদ্দিন, সহ মদিনা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এতে বিপুলসংখ্যক মদিনা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ও বাংলাদেশি ককমিউনিটির লোক জনের উপস্থিত লক্ষ করা যায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.