কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুন্ডেের ভাটিয়ারীর বানুরবাজার এলাকায় অজ্ঞাত এক মহিলার (বয়স আনুমানিক ৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৪ জুন) সকাল ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি লাশ দেখতে পেয়ে জনসাধারণ পুলিশকে খবর দিলে বার আউলিয়া হাইওয়ে থানার এস.আই আশিক লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।
মহিলার লাশটি সড়ক দূর্ঘটনায় নিহত নাকি কেউ খুন করে এখানে ফেলে রেখে গেছে তা নিশ্চিত হতে পারেননি পুলিশ, তবে মহিলাটির ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

Comments are closed.