বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

অর্থ ও বাণিজ্য : আসন্ন ঈদের টানা ছুটিতে গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে ব্যাংকের সব এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বন্ধের মধ্যে গ্রাহকেরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম ও পিওএস নেটওয়ার্ক চালু এবং নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে। তবে কোনো কারণে পিওএস বন্ধ থাকলে আগেই তা গ্রাহকদের অবহিত করতে হবে। আর যেকোনো অঙ্কের লেনদেন মোবাইলের এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.