চট্টগ্রামের চন্দনাইশে দুই ডাকাত গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুট করা মালামালও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দুই ডাকাত হল, মহিম ও নাছির। রমজান মাসে চন্দনাইশ উপজেলার সূচিয়া বরমা এলাকায় পটিয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

চন্দনাইশ থানার ওসি মো.নেয়ামতউল্লাহ জানান, মহিমকে বুধবার রাতে চন্দনাইশ উপজেলার বরকল এলাকা থেকে আটক করা হয়। তার বাড়ি খেকে লুট করা ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একই গ্রাম থেকে আটক করা হয় নাছিরকে। মহিম ডাকাতির দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানান চন্দনাইশ থানার ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.