সিটি মেয়রের সাথে নগরীর আসাদগঞ্জ ব্যবসায়ী সমিতির মতবিনিময়

0

সিটিনিউজবিডি :  চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে ৪ আগষ্ট ২০১৬ খ্রি. বৃহষ্পতিবার বিকেলে নগরী আসাদগঞ্জ শুটকী ব্যবসায়ী, আড়তদার, খুচরা ব্যবসায়ী, আশরাফ আলী রোড লোহা ব্যবসায়ী ও ওমর আলী মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান নানামূখী প্রতিবন্ধকতা মেয়রের নিকট তুলে ধরেন। তারা চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড সহ নানা ধরনের হয়রানির চিত্র তুলে ধরে সে বিষয়ে মেয়রের মাধ্যমে প্রতিকার দাবী করেন। তাঁরা বলেন, নিরাপত্তার ভিত্তিতে শান্তিতে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চান।

পুলিশ প্রশাসন সক্রিয় হলে অপরাধ প্রবণতা কমে যাবে এবং শান্তি ও স্বস্থি ফিরে আসবে। ফলে ব্যবসা-বাণিজ্য প্রান ফিরে পাবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসা বাণিজ্যের প্রানকেন্দ্র আসাদগঞ্জ, খাতুনগঞ্জ সহ সংশ্লিষ্ট এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করতে হবে। সিটি মেয়র ববসায়ীদের নানা ধরনের অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে পুলিশের দায়িত্বশীলদেরকে কার্য্যকর উদ্যোগ গ্রহণে তৎপর হতে নির্দেশ দেন। মেয়র ব্যবসায়ীদের সহযোগিতায় নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করতে তার আগ্রহ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. ইসমাইল বালী, আসাদগঞ্জ শুটকী ব্যবসায়ী আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ মুসা, আশরাফ আলী রোড ও ওমর আলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ তালেব,আশরাফ আলী রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফজলে আজিজ বাবুল, সাধারন সম্পাদক আবুল মনছুর চৌধুরী, আসাদগঞ্জ শুটকী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফরিদ আহমদ, আশরাফ আলী রোড ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. সিরাজুল হক, আসাদগঞ্জ শুটকী ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারন সম্পাদক হাজী মো. নাজের, মো. ইব্রাহিম, নিলুকান্ত বড়ুয়া, আবু নাছের, মো. জহির উদ্দিন, মো. মুজিবুল হোসেন, সমিরন বিকাশ বড়ুয়া, মো. হারুন চৌধুরী, হাজী আবদুল মোতালেব, মো. ইদ্রিস আলম, মো. জসিম উদ্দিন, মো. সেলিম শাহ, হাজী মো. ইলিয়াছ, হাজী মো. শাহাদাত হোসেন চৌধুরী, মো. সওকত হোসেন, মো. হাসেম, দিদারুল ইসলাম চৌধুরী সহ অন্যরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.