নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (সিএমসিসিআই) মিলনায়তনে পরিচালনা পর্ষদ, সাধারন সদস্য এবং শিল্পপতিদের সথে ঢাকাস্থ ফিলিপাইন্স দূতাবাসের ৩য় সচিব এবং সহকারী প্রতিনিধি খঠ ওমহধপরড় উব এুঁসধহ, এক সৌজন্য সাক্ষাত বৃহস্পতিবার ১৮ আগষ্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সিএমসিসিআই সহ সভাপতি এ.এম.মাহবুব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সিএমসিসিআই পরিচালক এবং ফিলিপাইন্সের চট্টগ্রামস্থ অনারারী কনসাল জেনারেল মোহাম্মদ আব্দুল আউয়াল, সিএমসিসিআই পরিচালক মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, হাজী এম.এ. মালেক এবং সচিব এম. সলিমউল্লাহ সহ সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগন উভয় দেশের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ঔষধ শিল্প, দক্ষ নার্স, নাবিক, ষ্টীল পন্য, পর্যটন, মেডিক্যাল শিক্ষা খাতে উভয় দেশের মধ্যে যৌথ বিনিয়োগ এবং তথ্য আদান প্রদানের উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশী ব্যবসায়ীদের ভিসা কার্যক্রম ও অন্যান্য তথ্য সমূহ পাওয়ার সুবিধার্থে অচিরেই চট্টগ্রামে একটি তথ্য কেন্দ্র খোলা হবে বলে জানানো হয়। প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এ বিভাগের আরও খবর
