চন্দনাইশ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চন্দনাইশের বরমা ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল বরমা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা ও বরমা ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা এস করিম চৌধুরী সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।
প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমদ জুনু, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা শহিদ তনয় মাহবুবুর রহমান শিবলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাস্টার আহসান ফারুক, শ্রী বলরাম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, সাখাওয়াত হোসেন শিবলী, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা জাবের হোসেন চৌধুরী, মোহাম্মদ হারুন সওদাগর, বীর মুক্তিযোদ্ধা আবুল মনজুর, মোজাম্মেল হক তালুকদার, আবু জাফর মেম্বার, আনোয়ার হোসেন ভেসফা, যুবলীগ নেতা এম.এ রহিম, মেম্বার নুরুল আবছার, মেম্বার শওকতুল আলম, এস এম সেলিম, জসিম উদ্দিন, সরওয়ার কামাল লিটন, এস আই মিন্টু, ছাত্রলীগ নেতা আসহাব উদ্দিন হিরো, আরমান উদ্দিন রাজিব, মো: হোসেন, জুয়েল দাশ প্রমুখ।
