দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার ২টি স্পটে দুর্গন্ধে নাকাল যাত্রীরা

0

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ : দক্ষিণ চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজার, বান্দরবান এলাকার জনসাধারণের এবং পর্যটকদের চলাচলের একমাত্র সড়ক চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়ক। এ সড়কের পাশে পটিয়া উপজেলার ২টি স্পটে দুর্গন্ধ ছড়ানোর কারণে সড়কে চলাচলকারী যাত্রীদের নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ও পটিয়ার প্রশাসন সম্পূর্ণ নিরব ভূমিকায় রয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রীজ থেকে গিরিশ চৌধুরী বাজার পর্যন্ত সড়কের পূর্ব পার্শ্বে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে প্রতিদিন। এ এলাকায় ময়লা-আবর্জনার দুর্গন্ধে সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী এবং জনসাধারণের নাকাল অবস্থা সৃষ্টি হয়েছে। দিন দিন যেন ময়লা-আবর্জনা বেড়েই চলেছে।

একইভাবে ভাইয়ার দীঘির পাড় এলাকায় গাউছিয়া পোল্ট্রি ফিড বিশাল এলাকা জুড়ে অবস্থান করছে। এ পোল্ট্রি ফিডের দুর্গন্ধ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সহ আশপাশের এলাকার লোকজন পরিবেশ দূষণের শিকার হচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এ সকল দুর্গন্ধের কারণে এজমা, শ্বাসকষ্ট, চুলকানি সহ বিভিন্ন রোগব্যাধি হবে সাধারণ মানুষের। অথচ এ সড়ক দিয়ে পর্যটন নগরী কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার লোক বাস ও বিভিন্ন যানবাহনে যাতায়াত করে থাকে। এ সড়কে সরকারি উর্দ্ধতন মন্ত্রী, সংসদ সদস্য, পরিবেশ অধিদপ্তরের লোকজন চলাচল করলেও কারো দৃষ্টিতে পড়ছে না এ দৃশ্য।
কারণ হিসেবে জানা যায়, এ সকল ভিআইপিদের গাড়ীতে এসি থাকার কারণে গ্লাস বন্ধ থাকে। ফলে তারা এ দুর্গন্ধ অনুভব করে না। এ ব্যাপারে সাধারণ যাত্রীরা যথাযথ কর্তৃপক্ষ, পটিয়া পৌরসভা, উপজেলা প্রশাসন, সর্বোপরি পরিবেশ অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে বলেছেন, পরিবেশ রক্ষার জন্য দুর্গন্ধ এড়াতে সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করার দাবী জানান। সে সাথে গাউছিয়া পোল্ডি ফিডের ব্রয়লার মুরগীর দুর্গন্ধ এড়াতে প্রয়োজনীয় কিটনাশক ব্যবহার করার দাবী জানান। অন্যথায় এ সকল বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ মহল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.