চন্দনাইশে ধর্মীয় সংখ্যালঘু ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বৃত্তি প্রদান

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলার সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত হিন্দু-বৌদ্ধ (ধর্মীয় সংখ্যালঘু) ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়।

আজ ১ অক্টোবর সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, বৌদ্ধ নেতা রাখাল চন্দ্র বড়–য়া। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ।
বক্তব্য রাখেন মাষ্টার আবু খালেদ, মাষ্টার হুমায়ুন কবির, বেলাল হোসেন মিঠু, মোরশেদুল আলম, ফোরক আহমদ, নুরুল আমিন, আবদুল্লাহ আল হারুন প্রমুখ।
এ সময় ১২শ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ২৪ জন শিক্ষার্র্থীদের মাঝে নগদ অর্থ বৃত্তি প্রদান করা হয়। পরে দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী নাজিরহাট এলাকায় ন্যায্যমূল্য তথা ১০ টাকা মূল্যের চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.