চনাদনাইশ প্রতিনিধি : চন্দনাইশের বরমায় দেশপ্রিয় খেলাঘর আসর এর প্রথম সম্মেলন ৭ অক্টোবর শুক্রবার সম্পন্ন হয়। বরমা মহাবিদ্যালয় মিলনায়তনে সম্মেলন-২০১৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা, সাংগঠনিক অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
খেলাঘরের আহবায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সৈয়দ শিবলী ছাদেক কফিলের সভাপতিত্বে এবং সুবল দেব ও রাজীব আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অমর শহিদ মরিদুল আলমের জ্যেষ্ঠতনয় বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যাংকার মাহবুবুর রহমান শিবলী।
অনুষ্ঠানমালা উদ্বোধন করেন গবেষক, লেখক ও সাংবাদিক মুহাম্মদ শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক রেজাউল কবির, রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুল নবী, খেলাঘর দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু, পটিয়া আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, খেলাঘর দক্ষিণ জেলা শাখার সদস্য শৈবাল আদিত্য, অধ্যাপক ভগীরথ দাশ, মাস্টার কাজী আবুল কালাম আজাদ বাবু, বিশিষ্ট সমাজসেবক দুলাল দাশগুপ্ত, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, শুদ্ধ বানান চর্চাকেন্দ্র (শুবাচ) চন্দনাইশের সেক্রেটারী মো. নুরুল আলম, নারীনেত্রী চুমকি প্রসাদ ও শিক্ষিকা রুমি বড়ুয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার অশোক সুশীল, রাজীব আচার্য্য, শ্রীকান্ত বৈদ্য, অনুপ চক্রবর্তী অভি, আমিন খান রুবেল, সুমন বৈদ্য, প্রেমা প্রসাদ জুঁই, অর্পা ধর, রিয়েল দেব প্রমুখ।
বক্তারা বলেন, শিশু-কিশোরদেরকে মানব সম্পদে পরিণত করার জন্যে তাদেরকে বিজ্ঞানমনষ্ক, অসা¤প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক করে গড়ে তুলতে হবে। শিশু-কিশোরদেরকে বইপ্রেমী করে তাদের মাঝে মননশীলতায় প্রেরণা জোগাতে হবে। তাদের মাঝে সাহিত্য ও সংস্কৃতি চর্চার উৎসাহ জাগিয়ে তুলতে হবে। দেশকে জঙ্গিবাদমুক্ত মানবতাবাদী অসা¤প্রদায়িক ও বিশ্বকে শিশুবান্ধব করে গড়ে তুলতে খেলাঘর আসরের কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম।
পরে সৈয়দ শিবলী ছাদেক কফিলকে সভাপতি, মাস্টার অশোক সুশীল ও রুমি বড়ুয়াকে সহ-সভাপতি, সুবল দেবকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
