চন্দনাইশে বরমায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

0

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশের বরমা সংঘরাজ অভয়তিষ্য বিহারে ১৫ অক্টোবর যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে প্রবরণা পূর্ণিমা উদ্যাপন করা হয়। উপজেলার কেন্দ্রীয় বিহারখ্যাত পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দয়ানন্দ মহাস্থবির জানান, পৌরসভার ৫টি ও বৃহত্তর বরমার ২টিসহ চন্দনাইশ উপজেলার ৩৪টি বৌদ্ধ বিহারে এ পূর্ণিমার আনুষ্ঠিকতার কর্মসূচি পালন করা হয়।

বরমা অভয়তিষ্য বিহারে কর্মসূচির মধ্য ছিল বুদ্ধপূজা, প্রদীপপূজা, প্রদীপ প্রজ্বলন, অষ্টশীল গ্রহণ, পঞ্চশীল গ্রহণ, ফানুস উড্ডয়ন ইত্যাদি। সন্ধ্যায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উত্তোলন করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুমনরক্ষিত স্থবির।
এ সময় উপস্থিত ছিলেন বিহারের সভাপতি মাস্টার কল্যাণমিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক সুশান্ত বড়ুয়া বাবু, ডাঃ প্রিয়রতন বড়ুয়া, ৫নং বরমা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো: আবু জাফর, গবেষক ও প্রাবন্ধিক এস কফিল, আনোয়ারুল ইসলাম ভেসফা, অধ্যাপক জামাল উদ্দিন, কাজী মাহফুজল আলম, ইউপি মেম্বার সুনীল দেব সোনা, সুধাংশু প্রসাদ, মাস্টার রিটন বড়ুয়া, মিঠুন বড়ুয়া, শেখাব উদ্দিন, রফিকুল ইসলাম, সেলিনা আকতার, রিতা বড়ুয়া, মুনমুন বড়ুয়া প্রমুখ। পরে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.