সিটিনিউজবিডি : চন্দনাইশ উপজেলার ৬নং বৈলতলী ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা অর্গনাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব) এর উদ্যোগে এবং দাতা সংস্থা ডিয়াকুনিয়ার বাংলাদেশের সহযোগিতায় সেবা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও পরিচিতি সভা গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল মোস্তাফা চৌধুরী দুলালের সভাপতিত্বে ও ওডেবের এরিয়া অফিসার মোঃ মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ছাইদুল ইসলাম চৌধুরী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আবুল কালাম, নূর আয়েশা বেগম, আবদুল গফুর, আবদুল হাই, মোঃ মুহিব চৌধুরী, জেসমিন আক্তার, নুরুল আলম আজাদ, এয়াকুব মিয়া, ফারহানা জান্নাত দিলু, সচিব মোঃ দিদারুল, ওডেবের ফিল্ড অফিসার অনুপমা সাহা, রুপন দাশ গুপ্ত।
সভায় ইউনিয়ন পরিষদের সিটিজেন চার্টার, আইন-শৃঙ্খলা, জঙ্গিবাদ, ইভটিজিং, জেন্ডার বৈষম্য রোধ ও স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করা হয়।
