লাইসেন্স না থাকায় সীতাকুণ্ডে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

0

কামরুল ইসলাম দুলু , সীতাকুণ্ড : ফায়ার লাইসেন্স ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকার অভিযোগে সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকায় ৫ প্রতিষ্ঠানকে সর্তকতামূলক ৫০০ টাকা করে জরিমানা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভ্রাম্যমান আদালত।

আজ (৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে ফৌজদার হাট এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান ভুইয়াঁ। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক কামাল উদ্দিন ভুইয়াঁ,কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবদুল্লাহ হারুন পাশা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র ইন্সপেক্টোর মো: ওসমান গণি জানান, চট্টগ্রাম আগ্রাবাদ ও কুমিরা ফায়ার সার্ভিসের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় ফায়ার লাইসেন্স, কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ প্রতিরোধ আইনে ফৌজদার হাট এলাকার টিটু এন্টার প্রাইজ,মদিনা কাট বিতান,মদিনা ফার্নিচার,হযরত উজির (রাহ:) ফার্নিচার, তাসপিয়া এন্টার প্রাইজ এবং নিউ স্টার ফার্নিচারকে প্রথমবারের মত সর্তরকতামূলক ৫০০ টাকা করে জড়িমানা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.