সীতাকুণ্ডে প্রাথমিক ও ইবতেদায়ি পরিক্ষায় ১ম দিনে অনুপস্থিত ২৬৮

0

কামরুল ইসলাম দুলু : রবিবার থেকে সারাদেশে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ি পরীক্ষার প্রথম দিনে সীতাকুণ্ডে ২৬৮ জন শিক্ষার্থী অনুপস্হিত ।

সীতাকুণ্ড উপজেলায় এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা মোট শিক্ষার্থী সংখ্যা ৯০২৯ জন। তার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৮২০৬ এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ৮২৩ জন। সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুচ্ছাফা জানান, প্রথম দিনে মোট পরীক্ষার্থী ৯০২৯ জনের মধ্যে ২৬৮ জন ছাত্র-ছাত্রী পরিক্ষা কেন্দ্রে পরিক্ষায় অংশ নিতে আসেনি।

অনুপস্হিতির মধ্যে সমাপনীতে ২৬২ জন এবং ইবতেদায়িতে ৪২ জন শিক্ষার্থী। সীতাকুণ্ড উপজেলায় সবকটি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিক্ষা সম্পন্ন হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.