সিটিনিউজবিডি : চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, যাদের অপরিসীম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা ১৯৭১ সালে লাল সবুজের পতাকা পেয়েছি সেই বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে চির সম্মানের আসনে সমাসীন থাকবেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামীলীগ বরাবরই মুক্তিযোদ্ধাদের কল্যাণে এবং স্বার্থ সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। বাংলাদেশ আওয়ামীলীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছে এবং করে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের কল্যাণে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন।
তিনি গত ০২ ডিসেম্বর ২০১৬ইংতারিখ সকাল ১১টায় ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার ফরিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনাম, মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, মুক্তিযোদ্ধা হাফেজ চেয়ারম্যান, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রিদুয়ান, পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, সাতকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নেজামুদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হারেচ মোহাম্মদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ছালেহ, পৌর ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
